স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০১৯ ০০:৩০

রোনালদোর গোলে জুভেন্টাসের ড্র

সিরি আতে এখনও হারেনি জুভেন্টাস। তবে রোববারের ম্যাচে ঘরের মাঠে হারতে যাচ্ছিল মাউরিসিও সাররির দল। তবে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে রক্ষা পায় জুভরা।

ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল খেয়ে সাসসুলোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়ে জুভরা। ওল্ড লেডিদের হারের শঙ্কা থেকে রক্ষা করেন রোনালদো। তার ৬৮ মিনিটের পেনাল্টি গোলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে জুভরা।

ম্যাচের ২০ মিনিটে লিওনার্দো বনুচ্চির গোলে ১-০ গোলের লিড নেয় জুভেন্টাস। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ২২ মিনিটের মাথায় সমতায় ফেরে সাসসুয়েলো। সমতা নিয়ে শেষ করে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। সেই লিডও অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাসসুয়েলো। পেনাল্টি থেকে গোল করে দলকে পয়েন্ট হারানোর হাত থেকে রক্ষা করেন সিআরসেভেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি।

রোনালদোদের এই পয়েন্ট হারানোয় ইতালির লিগ সিরি আ'তে জমে উঠেছে জুভেন্টাস ও ইন্টার মিলানের লড়াই। লিগে ১৩ ম্যাচ খেলে জুভদের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। তবে গোল ব্যবধানে জুভদের চেয়ে এগিয়ে আছে অ্যান্তোনিও কন্তের দল। এ ম্যাচে সারির দলের সামনে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু তারা পয়েন্ট হারিয়ে লড়াই আরও জমিয়ে তুলেছে।

আপনার মন্তব্য

আলোচিত