০২ জানুয়ারি, ২০২০ ১৫:৩৮
বঙ্গবন্ধু বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের মুখোমুখি রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। ব্যাট করতে নেমে বোপারার ঝড়ো অর্ধশতকে ১৮০ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় রাজশাহী।
শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। এ ম্যাচে খেলছেন না রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। তার বদলে শোয়েব মালিক নেতৃত্ব দিচ্ছেন দলকে।
দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় রাজশাহী। পাঁচ ওভার না পেরোতেই দলীয় অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস ও আফিফ হোসেন। তবে এরপরই দ্রুত ফিরে যান দুজন। লিটন ও আফিফ করেন যথাক্রমে ১৯ ও ৩২ রান।
এরপর রবি বোপারা ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউই তেমন ঝড় তুলতে পারেননি। শোয়েব মালিক ও ইরফান শুক্কুর ফিরে যান যথাক্রমে ৩৭ ও ২০ রানে। বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন রবি বোপারা ও মোহাম্মদ নেওয়াজ। ইনিংস শেষে ৫০ ও ১৫ রানে অপরাজিত থাকেন তারা।
রংপুরের হয়ে একাই ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আরাফাত সানি ও মোহাম্মদ নবী একটি করে উইকেট লাভ করেন।
আপনার মন্তব্য