৩০ জানুয়ারি, ২০২০ ১১:০৪
নেইমার, কিলিয়ান এমবাপে ও অ্যাঞ্জেল ডি মারিয়াসহ নিয়মিত একাদশের দশজন খেলোয়াড় দলে ছিলেন না তবু পিএসজির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারল না পো।
বুধবার রাতে পো’কে ২-০ গোলে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল।
প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লিয়ান্দ্রো পেরেদেস; দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পাবলো সারাবিয়া।
২৫তম মিনিটে মাউরো ইকার্দির পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার পেরেদেস।
৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সারাবিয়া।
ফরাসি কাপে গত বছর রানার্স-আপ হয় পিএসজি। এর আগে টানা চার বছর প্রতিযোগিতাটির শিরোপা জেতে দলটি। সব মিলিয়ে রেকর্ড বারোবার প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে তারা।
আপনার মন্তব্য