মাধবপুর প্রতিনিধি

০৭ জুন, ২০২০ ২২:৫৩

মাধবপুরে দুই সহযোগীসহ ‘মাদক সম্রাট’ সাবু আটক

হবিগঞ্জের মাধবপুরে তিনশত পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সাবু ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা  জানান,গোপন সূত্রে খবর পেয়ে বোববার বিকালে উপজেলার  জগদীশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার  সীমান্তবর্তী বনগাঁও গ্রামের আব্দুর রহমান এর ছেলে সাবু মিয়া (৪৫) এক্তেয়ার পুর গ্রামের নুর আহম্মদ এর ছেলে সোহেল মিয়া (৩৮) পূর্ব চারাভাঙ্গা গ্রামের আব্দুল হাসিম এর ছেলে শাহ আলাম (৩২)।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত)  গোলাম দস্তগীর আহমেদ জানান ধৃত সাবু এক জন্য মাদক সম্রাট। সীমান্তবর্তী বাসিন্দা সাবু বিরুদ্ধে অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত