০৮ জুন, ২০২০ ২২:১৯
করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩০০ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১৫ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা গণ মিলনায়তন হলে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা জগদল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহারের চেক তুলে দেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ ইদ্রিস আহমেদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অবিরাম তালুকদার, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, দিরাই অনলাইন প্রেসক্লাবের সম্পাদকমণ্ডলীর সদস্য রুম্মান আহমদ প্রমুখ।
এ সময় ছিন্নমূল মানুষ ও হিজড়াদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে বীজ বিতরণ করেন জয়া সেনগুপ্তা। এর আগে আগে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ।
আপনার মন্তব্য