নিউজ ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৫ ২০:৪৮

মৌলভীবাজারে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

মৌলভীবাজারে অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়


মৌলভীবাজারে অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয় । এ সময় বিএনপি নেতাকর্মির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । এদিকে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা  ২০ দলীয় জোট ।
আজ বিকেল চারটার দিকে  হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহরে বের হয়।  এ সময় মিছিলে জেলা বিএনপি নেতা সদর উপজেলা চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক স্বাগত কিশোর দাশচৌধুরীসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি  চৌমুহনা থেকে পশ্চিমবাজার এলাকায় গেলে পুলিশ বাঁধা দেয় । তখন বিএনপি নেতাকর্মির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । এক পর্যায়ে পুলিশি বাঁধার মুখে মিছিলকারীরা সরে যায় ।

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া ও জেলার ২০ দলীয় জোটের নেতাকর্মীর বিরুদ্ধে  দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের উপর পুলিশি হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলায় হরতালের ডাক দিয়েছে ২০দলীয় জোট। ২০ দলীয় জোট জেলা শাখার সদস্য সচিব আব্দুল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি জানিয়েছেন।


আপনার মন্তব্য

আলোচিত