নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২০ ১৩:৩৫

জৈন্তাপুরে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

সিলেটের জৈন্তাপুর থেকে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. রুবেল (২০) সিলেটের জকিগঞ্জের সুপড়াকান্দি গ্রামের মো. বেলাল আহমেদের ছেলে।

র‍্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

আপনার মন্তব্য

আলোচিত