কানাইঘাট প্রতিনিধি

২৩ জুন, ২০২০ ১৮:৪৭

কানাইঘাটে আ’লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।

সভার শুরুই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার সদস্যবৃন্দসহ জাতীয় ৪ নেতা এবং সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী মন্ত্রী মো. আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ চৌধুরী, ফারুক আহমদ, মাসুক আহমদ কাউন্সিলর, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক হোসেইন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর তাজ উদ্দিন, শামিম আহমদ, রফিক আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত