জুড়ী প্রতিনিধি

২৪ জুন, ২০২০ ১৪:১৭

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

যুক্তরাজ্যে বসবাসরত জুড়ী উপজেলার মানুষের সংগঠন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে অসহায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলার ৬ ইউনিয়নের ৩২০ জন মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জুড়ী মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জায়ফরনগর ইউনিয়নের মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মাছুম রেজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুরে আলম লাল, প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।

পশ্চিম জুড়ী ইউনিয়নের ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অণিক, ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন, সাংবাদিক আল আমিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত