২৪ জুন, ২০২০ ১৫:৫৬
হবিগঞ্জের মাধবপুর থেকে ১০৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার চৌমহনী উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এ সময় দুইটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্বাস উদ্দিন সুজন (৩৭) হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর গ্রামের প্রয়াত আবু সামার ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত ও আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করেছে।
আপনার মন্তব্য