সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০২০ ১৯:৪৫

দ্যা ফিনিক্স'র উদ্যোগে 'ক্রিয়েটিভ রাইটিং' বিষয়ক আলোচনা শুক্রবার

ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক প্রকাশনা 'দ্যা ফিনিক্স'-এর উদ্যোগে 'ক্রিয়েটিভ রাইটিং' বিষয়ক একটি ভার্চুয়াল আলোচনা শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হবে। জুম এর মাধ্যমে রাত ৮টায় এ আলোচনায় অতিথি বক্তা হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, কবি ও অনুবাদক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

এতে সৃজনশীল লেখালেখির নানা বিষয় নিয়ে আলোকপাত করা হবে। এ অনুষ্ঠানের সমন্বয়ক, ফিনিক্সের সহকারী সম্পাদক, নওরীন কলি উক্ত কর্মশালায় আগ্রহীদের নাম নিবন্ধনের জন্য আহবান জানিয়েছেন। তিনি জানান, ফিনিক্সের ফেইসবুক পেইজের মাধ্যমে দেশ বিদেশের যেকেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত