জৈন্তাপুর প্রতিনিধি

২৫ জুন, ২০২০ ২০:১৬

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে ফিশারিতে নিয়ে শিশু ধর্ষণের দায়ে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি শাহীন আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৩টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, এসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়াইনঘাট থানার নয়াখেল গ্রামে সারি নদীর বালিরঘাট নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুন মঙ্গলবার কানাইঘাট থানাধীন চতুল বাজারে ভিক্ষা করার পর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার বোনের কাছে আসার জন্য দরবস্ত বাজার যায়। দরবস্ত বাজার থেকে লেগুনা গাড়িযোগে সারিঘাট উত্তরপাড় নামক স্থানে পৌঁছালে লেগুনা গাড়িটি আর জৈন্তাপুর যাবে না বললে ভিকটিম গাড়ি থেকে নেমে পড়ে এবং গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে। এমন সময় তিন ধর্ষক ভিক্ষুক শিশুটিকে কৌশলে টমটম গাড়িযোগে জৈন্তাপুর নিয়ে যাওয়ার কথা বলে সারিঘাট আগফৌদ গ্রামের জনৈক সুমন মিয়ার ফিশারিরপাড়ে থাকা একটি টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়।

এ ঘটনায় ভিকটিম শিশু বাদী হয়ে আগফৌদ পাঁচহাতি গ্রামের প্রয়াত সামছুল ইসলাম ওরফে বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), সারিঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং সারিঘাট নয়াখেল গ্রামের আলী আহমদের ছেলে তৈয়ব আলী (৪০) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৯(৪) (খ)/৩০ মামলা হিসাবে রেকর্ড হয়। মামলা রেকর্ডের পর হতে উল্লেখিত আসামিরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বণিক বলেন, ধর্ষককে আটক করতে আমাদের তিনটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। ২৪ জুন রাতে গোয়াইনঘাট এলাকা থেকে শাহীন আহমদকে গ্রেপ্তার করা হয়। দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে ২৫ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত