নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২০ ২০:৫২

শাবিতে নমুনা পরীক্ষায় আরও ৪১ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২ ও সিলেট জেলার ৯ জন রয়েছেন।

বুধবার (২৪ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের ৩০টি নমুনাসহ ১৪৫ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত আরও ৪৩ টি নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।

এদিকে সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জান যায়, সুনামগঞ্জের নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে জেলার ছাতক উপজেলায় ৯ জন, সুনামগঞ্জ সদরে ৬  জন, দোয়ারাবাজারে ৫ জন, দিরাই উপজেলায় ৪ জন, জগন্নাথপুর ও তাহিরপুর উপজেলায় ৩ জন করে ৬ জন ও বিশ্বম্ভরপুর উপজেলার ২ জন।

আপনার মন্তব্য

আলোচিত