নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২০ ১৩:৪২

গোলাপগঞ্জে এয়ারগান ও কার্তুজ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বিদেশী এয়ারগান ও ৩০টি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (২৮ জুন) রাতে গোলাপগঞ্জ থানাধীন পূববাগ সিংগাপন, কানি সাইল ও শেখপুর এলাকায় ফাঁকা জায়গা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম কর্মকর্তা) ওবাইন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত আলামত জিডি করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত