জুড়ী প্রতিনিধি

০১ জুলাই, ২০২০ ১৯:৪০

জুড়ীতে গাছ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে কাঁঠাল গাছ থেকে পড়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬ টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুর ১২টার দিকে উপজেলার ভুয়াই এলাকার বাসিন্দা মৃত রতীশ চন্দ্র দাসের ছেলে নেপাল দাস (৩১) বাড়ির পাশে গাছের কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হন।

পরবর্তীতে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১ জুলাই সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে তার মৃত্যু হয়। বিকাল ৪ টার সময় নিজ বাড়ীতে তার অন্তক্রিয়া সম্পন্ন হয়।

সে জায়ফর নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। ৬ বছরের এক সন্তান সহ সন্তান সম্ভাবনা স্ত্রী ছাড়া ও এক ভাই, এক বোন এবং মা রয়েছেন বাড়িতে।

নিহতের কাকাতো ভাই দিপাল দাস জানান, তিনি কাঁঠাল পাড়তে গিয়ে আহত হলে ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) মো আমিনুল ইসলাম  জানান, এ ঘটনা আমার জানা নেই। খবর নিচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত