গোলাপগঞ্জ প্রতিনিধি

০৭ জুলাই, ২০২০ ২০:৩৪

গোলাপগঞ্জে বৃদ্ধকে মারধর: স্ত্রী ও ৩ ছেলে আটক

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রী ও ছেলেদের হাতে বৃদ্ধের নির্যাতনের ঘটনায় ৩জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নির্যাতিত জমির মিয়ার স্ত্রী আশকারুন বেগম(৪৫), ছেলে ছালেক আহমদ(২৫), ছালিক আহমদ (২৩) ও মানিক মিয়া(২০)।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সোমবার সকাল ৯টায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই চক দক্ষিন গ্রামের জমির মিয়াকে স্ত্রী ও ৩ ছেলে নির্যাতন করে। মঙ্গলবার নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে গেলে পুরো উপজেলা জুড়ে তুলপাড় শুরু হয়। নির্যাতনের পড় জমির মিয়া বিষপান করে আত্মহত্যারও চেষ্টা করেন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত