১৮ জুলাই, ২০২০ ১৪:০০
শিক্ষার্থীদের কথা বলার জড়তা দূর করে সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গির মাধ্যমে যুক্তিবোধ সম্পন্ন চৌকস ও আত্মবিশ্বাসী মানুষ গঠনে বিতর্ক অপরিসীম ভূমিকা পালন করে। করোনা মহামারী আক্রান্ত পৃথিবীতে স্বাভাবিক জীবন ও কর্ম কর্মচঞ্চলতা যখন বাধাগ্রস্থ মানুষের জীবন জড়তা ও অবসাদগ্রস্ত এমনি মুহূর্তে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বিভিন্ন জেলা ও বিভাগে ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা, কালচারাল নাইট, কুইজ প্রতিযোগিতা ও কর্মশালা ইত্যাদির মাধ্যমে তরুণ ও যুবসমাজের মনকে সজীব, সতেজ ও আনন্দ দান করার চেষ্টা করে যাচ্ছে।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সিলেট জোন কর্তৃক আয়োজিত "১ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা ২০২০" এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান একেএম সুয়েব একথা বলেন।
"বিপর্যস্ত ধরণীতে যুক্তিই হোক প্রশান্তির সারথি" এমনি একটি স্লোগানকে বাস্তবায়নেের লক্ষ্যে এনডিএফ বিডি সিলেট অঞ্চল আয়োজন করেছে "১ম এনডিএফ বিডি বিভাগীয় ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতা ২০২০"। এনডিএফ বিডির কো চেয়ারম্যান ও রেক্টর এম আলগীর এর সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এনডিএফবিডি র সিলেট জোনের চিফ কো-অর্ডিনেটর ও কেন্দ্রীয় কো-চেয়ারম্যান মোহাম্মদ খলীলুর রহমান।
বর্তমান সমাজে পরমত সহিষ্ণুতার বড় অভাব রয়েছে, অার বিতর্কই মানুষকে পরমত সহিষ্ণু করে গড়ে তুলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সমকাল ব্যুরো প্রধান জনাব চয়ন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে বিতর্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী দক্ষ ও যোগ্যতর হয়ে ওঠে। আর কর্ম জীবনে এর প্রতিফলন ঘটে। ফলে দেশ ও জাতি খুবই উপকৃত হয়।
স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বিডি সিলেট জোনের কো-অর্ডিনেটর আমিনুর রহমান রুহিত। পবিত্র কোরঅান তেলাওয়াত করেন এডিএফবিডি সিলেট জোনের কালচারাল কো-অর্ডিনটর তানভীর আজাদ ইবন।
২য় পর্বে "এডিসি অদম্য" (সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ) ও "কাঠপেন্সিল " (সমন্বিত দল) দুটি দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারী ও সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি জনাব মাহবুব হাসান রিপন, শেখ হাসিনা মেডিকেল কলেজ এর শেষ বর্ষের শিক্ষার্থী ইমরাউল আলম ইমরান ও উক্ত সভার সভাপতি মোহাম্মদ খলীলুর রহমান।
স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের সঞ্চালক এম আলমগীর।
তিন এক ব্যালটে এডিসি অদম্য দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সংসদ সদস্য তাসনিমা খালেদ নেহা। ভেন্যু ম্যানাজার ও হোস্ট হিসেবে দায়িত্ব পালন করন এমাদ জাহিদ।
আপনার মন্তব্য