নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২০ ১৪:১৯

শ্রমিক নেতা রিপন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের মোগলাবাজার থেকে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টায় দাউদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ইসমাইল (৩০) সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির প্রয়াত ফরিদ মিয়ার ছেলে।

এসএমপির দক্ষিণ সুরমা থানার শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলা তদন্তাধীন থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত