১৮ জুলাই, ২০২০ ১৭:৫৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল করোনা মুক্ত হয়েছেন। একইসঙ্গে তার করোনা তার স্ত্রীও সুস্থ হয়ে ওঠেছেন।
শুক্রবার(১৭ জুলাই)রাতে তাদের করোনা রিপোর্টে নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
এর পূর্বে গত ২৭ জুন স্ত্রীসহ বাবুলের করোনা শনাক্ত হয়। এরপর তিনি সুনামগঞ্জ শহরে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন।
অসুস্থতার সময়ে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল।
আপনার মন্তব্য