১৮ জুলাই, ২০২০ ১৯:০৫
মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি চালিত অটোরিকশা চালকদের উদ্বুদ্ধ ও সচেতন করতে শনিবার (১৮ জুলাই) একটি সভা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় বড়লেখা ট্রাফিক বিভাগ এ সভার আয়োজন করে।
একই সভায় পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ট্রাফিক বিভাগের কুলাউড়া জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রফিকুল ইসলাম। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতা মুন্না মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইদুল ইসলাম, ট্রাফিক বিভাগের সহকারী উপ-পরিদর্শক মো. জগলু মিয়া, সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলী ও সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য