১৮ জুলাই, ২০২০ ২২:৪৭
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন। এছাড়া ওসমানীনগর উপজেলায় ২ জন এবং কানাইঘাট উপজেলায় একজন রয়েছেন।
এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্ত দাঁড়াল ৩ হাজার ৪৩৩ জনে। হবিগঞ্জে আক্রান্ত দাঁড়াল ১ হাজার ৫৫ জনে এবং মৌলভীবাজারে আক্রান্ত এখন ৮৪৫ জন।
আপনার মন্তব্য