১৯ জুলাই, ২০২০ ১৮:১৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মিশন রোডের একটি মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো শাকিল আহমেদ (১৮)। সে শ্রীমঙ্গলের মাশাআল্লাহ মানিক ষ্টোরের মালিক ও শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মানিক আহমদের ছোট ভাই। সোনা মিয়া রোডস্থ আলাবক্স মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এই যুবকের।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত যুবকের বাসার পাশের সোনা মিয়া সড়কের আলাবক্স মসজিদের পুকুরে সাতার শেখার জন্য গিয়েছিলো সে। সাতার শেখার এক পর্যায়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় হঠাৎ করে সে ডুবে যায়।
বিজ্ঞাপন
পরে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মিলে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তার পরিবার, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি।
আপনার মন্তব্য