নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২০ ২০:৪৩

উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ মেয়র আরিফের

চলমান সড়ক উন্নয়ন ও ড্রেন কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার (১৯ জুলাই) নগরীর উপশহর সোনারপাড়ায় বাই-লেন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি সড়ক প্রসস্থকরণের এলাকাবাসীকে সহযোগিতার আহবান জানান সিসিক মেয়র। জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক প্রসস্থকরণে যারা ব্যক্তিমালিকানাধীন জমি দান করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় কয়েকটি অবকাঠামো ভাঙ্গার কাজ উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সোনার পাড়া সড়ক হতে বাই-লেন হয়ে উপশহর মূল সড়ক পর্যন্ত সড়কে যুক্ত হবে।

উপস্থিতি ছিলেন সিসিকের সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর নাজনীন আক্তার কণা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।

আপনার মন্তব্য

আলোচিত