১৯ জুলাই, ২০২০ ২১:১৫
করোনায় আক্রান্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য রিংকু রঞ্জন দাসের জন্য উপহার পাটিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
আজ রবিবার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল নিজ বাড়িতে আইসোলেশনে থাকা ভাইস চেয়ারম্যাকে উপহার সামগ্রী পৌঁছে দেন এসএম জাকির হোসাইনের বড় ভাই জুড়ী উপজেলা যুবলীগের সদস্য তোফায়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস।
আপনার মন্তব্য