২০ জুলাই, ২০২০ ০১:৩৭
মৃত্যুর একদিন পর জানা গেলো উপসর্গ নিয়ে মারা যাওয়া গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের হেলাল উদ্দিন(৫৫) করোনায় আক্রান্ত ছিলেন।
রোববার রাতে ওই ব্যাক্তির করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) দুপুরে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান শেখপুর গ্রামের কলমন্দর আলীর পুত্র হেলাল উদ্দিন।
ওইদিন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে রোববার টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনায় মারা গেছেন ৯জন। মোট আক্রান্ত হয়েছেন ১৭৭ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন।
আপনার মন্তব্য