২০ জুলাই, ২০২০ ১৩:৫০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সাড়ে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (২০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি আশরাফ আলী (৭০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লক্ষীপাড় গ্রামের ইনতাজ আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য