গোলাপগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই, ২০২০ ০১:২১

গোলাপগঞ্জে শিশুসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জে শিশু সহ আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।

নতুন শনাক্তরা হলেন উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ১শিশুসহ ৩ জন, বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের ২ জন ও  ফুলবাড়ি ইউনিয়নের ২ জন, লক্ষিপাশা ইউনিয়নের ১ জন ও গোলাপগঞ্জ পৌরসভার ১ জন।

নতুন ৯জন সহ গোলাপগঞ্জ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৮৬ জন। এরমধ্যে  সুস্থ হয়েছেন ১০৯ জন এবং মারা গেছেন ৯জন।

আপনার মন্তব্য

আলোচিত