নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৫ ১১:৫৯

বিচ্ছিন্ন ঝটিকা মিছিলেই শেষ হরতালের ঝাঁঝ

এই দুটি ঝটিকা মিছিল বাদ দিলে হরতালের আর কোন প্রভাব ছিলো না নগরজীবনে । বলা যায় ২ঝটিকা মিছিলেই সকালের মধ্যেই হাওয়া হয়ে যায় হরতালের ঝাঁজ ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি চেয়াপার্সন বেগম খালেদার উপর মামলা দায়েরের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সিলেটে বিভাগে হরতালের ডাক দেয় বিএনপি ও তাদের জোট মিত্ররা। 

হরতাল ও অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় একটি মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করার চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মানিক পীরের টিলার পাশে একটি ঝটিকা মিছিল করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। পুলিশ আসার আগেও তারাও দ্রুত সটকে পড়েন । 

এই দুটি ঝটিকা মিছিল বাদ দিলে হরতালের আর কোন প্রভাব ছিলো না নগরজীবনে ।  বলা যায় ২ঝটিকা মিছিলেই সকালের মধ্যেই হাওয়া হয়ে যায় হরতালের ঝাঁঝ । 

সকাল থেকে কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও নগরীতে চলছে যানবাহন। শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোল আছে , বন্ধও আছে অনেকগুলো ।  অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে , বড় বিপনী বিতান খোলেনি ।
সকাল ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাস্তাঘাটে হরতালের চেয়ে মানুষকে বিকালে উদ্বোধন হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে আলোচনা করতে দেখা গেছে । বাংলাদেশ -মালয়েশিয়া ফুটবল ম্যাচকে ঘিরে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ । এদিকে এই ম্যাচকে নির্বিঘ্নে রাখতে সিলেট মেট্রোপলিটোন পুলিশ  র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে । স্পর্শকাতর স্থানগুলোতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা ।






আপনার মন্তব্য

আলোচিত