গোলাপগঞ্জ প্রতিনিধি

২২ জুলাই, ২০২০ ০০:২৩

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে ৫১পিছ ইয়াবাসহ জামিল আহমদ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার পৌর এলাকার রনকেলী গ্রাম থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল আহমদ পৌরসভার রনকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-২৭/২১.০৭.২০২০) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক খান জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ  অভিযান পরিচালানা পৌর এলাকার রনকেলী গ্রাম থেকে  তাকে গ্রেপ্তার করে । এসময় তার কাছ থেকে ৫১পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত