নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২০ ১৪:২৩

দক্ষিণ সুরমায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের দক্ষিণ সুরমায় চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২১ জুলাই দুপুরে পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অপারেশন অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান এবং মো. আমিরুল ইসলাম (সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধি. সং. অধি. সিলেট ) এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল এসএমপি এর দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করে মধুবন স্টোর, সেবা ফার্মেসি, আসাদ ফার্মেসি ও গ্রামীণ হাটসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৩০০০০ টাকা জরিমানা আদায় করে।

র‍্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত