সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০২০ ২০:০৮

সিলেটে বাম জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন মহল।

বুধবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন- প্রবীণ রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদউল্ল্যাহ শহিদুল ইসলাম শাহীন, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিং, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সভাপতি এডভোকেট জাকির আহমেদ, গণফোরাম সিলেট জেলার সভাপতি এডভোকেট আনসার খান,ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সভাপতি সিকান্দর আলী, সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিকৃবির সয়েল সাইন্স বিভাগের অধ্যাপক আবুল কাশেম, উদীচি সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক নাজাত কবীর, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বিশিষ্ট্য রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, বাপা সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলার সভাপতি ইন্দ্রানী সেন, ভূমিসন্তান বাংলাদেশ এর আশরাফুল কবির,নিনাই সিলেটের সভাপতি ডাঃ তায়েফ আহমদ চৌধুরী।

বিবৃতিতে তারা বলেন, সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলা সংগঠিত হয়েছে। পুলিশী হামলায় আহত আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ শুধু হামলাই করেনি, তারা সমাবেশ থেকে ক্যামেরা, মোবাইল,সাউন্ড বক্স, ব্যানার ছিনিয়ে নেয়।

বাম গণতান্ত্রিক জোট গত ৫ জুলাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের দাবি ও কর্মসূচি সকলের সামনে তুলে ধরে এবং ধারাবাহিক ভাবে সিলেটের চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক -সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। একই সাথে তারা সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ করে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল।

জেলা প্রশাসক সিলেটের মানুষের সমস্যা সংকট শুনবেন, সমাধান করবেন-এটাই ছিল প্রত্যাশিত। সিলেটে দীর্ঘদিনের ঐতিহ্য ছিল বিভিন্ন সংগঠন তাদের দাবি দাওয়া নিয়ে যাবেন, জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্বের সেগুলো শুনেন। কিন্তু আজ অত্যন্ত বিষ্ময়ের সাথে আমরা দেখলাম খোদ জেলা প্রশাসকের কার্যালয়েই পুলিশী হামলা সংগঠিত হলো। যা সিলেটে অত্যন্ত নিন্দনীয় কাজ। করোনা কালে দেশের স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুর দশা সবার সামনে এসেছে। সীমাহীন দূর্নীতি, অনিয়মের আতুর ঘরে পরিণত হয়েছে স্বাস্থ্যখাত। মহামাড়িতে যেখানে বিনামূল্য করোনা পরিক্ষা করা প্রয়োজন ছিল,সেখানে তা না করে জনগণের উপর ফি চাপিয়ে দেয়া হয়েছে। এরকম পরিস্থিতি বাম গণতান্ত্রিক জোট সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চত করাসহ ৮ দফা দাবিতে যে আন্দোলন করছিল তা যৌক্তিক। অথচ আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এই পুলিশী হামলার ঘটনা সংগঠিত হলো। আমরা এই হামলায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং সিলেটের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতি যাতে লঙ্গিত না হয় সে ব্যাপরে প্রশাসন সচেতন হবেন-এই দাবি করছি। এক যৌথ বিবৃতিতে তার এ তাঁরা এসব কথা বলেন।

আপনার মন্তব্য

আলোচিত