২৩ জুলাই, ২০২০ ১৩:১৬
সিলেটের বিশ্বনাথ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ সাড়ে ২৭ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২২ জুলাই) বিকেলে বিশ্বনাথ উপজেলার পুরানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় বিড়ি বিক্রির ৮ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. জালাল উদ্দিন (২৫) সিলেটের বিশ্বনাথের মজলিশবুকশাই গ্রামের মো. মোসাইদ আলীর ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় জব্দকৃত আলামতসহ র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আলামত ও আসামিদের সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য