নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২০ ১৩:২৭

দক্ষিণ সুরমায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটের দক্ষিণ সুরমায় তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর খাদ্যে ভেজাল মেশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি যৌথ আভিযানিক দল এসএমপির দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করে লাল মিয়া ফার্মেসিকে ৫ হাজার, স্বাদ জালালপুরকে ৫ হাজার ও জুয়েল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‍্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত