নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২০ ১৪:২৮

বিশ্বনাথে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে বিশ্বনাথের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক মো. খালেদ মিয়া (২৩) বিশ্বানাথ উপজেলার শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

আপনার মন্তব্য

আলোচিত