নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২০ ১৮:৫৭

ফাজিলচিস্ত থেকে অজগর সাপের বাচ্চা উদ্ধার

ছবি: ডিএফও সিলেট

সিলেট নগরীর ফাজিলচিস্ত আবাসিক এলাকা থেকে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করেছে সিলেট বন বিভাগ। বুধবার (২২ জুলাই) রাতে ফাজিলচিস্ত আবাসিক এলাকার খুরশিদ আলমের বাড়ি থেকে সাপের বাচ্চাটি উদ্ধার করা হয়।

অজগর সাপের বাচ্চা উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেন, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন ডিসিএফ।

তিনি জানান, ফাজিলচিস্ত আবাসিক এলাকার থেকে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় পরিচর্যা ও পর্যবেক্ষণের পর সাপটিকে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

এ সময় ফরেস্টার চয়নব্রত চৌধুরীসহ সিলেট বন বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত