চুনারুঘাট প্রতিনিধি

২৩ জুলাই, ২০২০ ২০:৩০

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট শ্রীকুটা গরুর বাজারে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তি উপজেলার উত্তর নরপতি খামারপাড়া গ্রামের মন্জুব মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪২)।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্রীকুটা গরুর বাজারে কাজ করার সময় একটি পরিত্যক্ত টিনের টং করে  হাত দিতেই সে বিদ্যুৎ পিষ্ট হয়। পড়ে থাকে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় মারা যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে তার আত্মীয়-স্বজনের কাছে লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত