২৫ জুলাই, ২০২০ ১৯:৩৪
সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেছেন, কঠিন এ করোনাকালীন সময়ে বিশ্ববাসী স্তব্ধ। এমন দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সংকট মোকাবেলা করেছেন। তিনি (প্রধানমন্ত্রী) দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর মতো আমিও বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
শনিবার (২৫জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথের ‘খান ফাউন্ডেশন, মাইজগ্রাম দেওকলস’র উদ্যোগে মাইজগ্রামের প্রাক্তন মেম্বার মরহুম আলীওর খানের বাড়িতে উপজেলার ৮ গ্রামের দুইশত অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খান ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এমপি মোকাব্বির খান আরও বলেন, সরকারের পাশাপাশি ‘খান ফাউন্ডেশন বিশ্বনাথের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মাইজগ্রাম দাখিল মাদরাসার নির্বাহী সভাপতি ও প্রবীণ মুরব্বী মাহফুজ রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক ইসলাম খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ ও দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম।
বিজ্ঞাপন
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাওলানা মাহমুদুর রহমান এবং খান ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন সাইফ খান অমি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজগ্রাম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সমছু মিয়া লয়লুছ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সালা উদ্দিন, বিশ^নাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, সদস্য আব্দুস সালাম, সাংবাদিক অসিত রঞ্জন দেব, সংগঠক আব্দুস শহীদ, ‘বিএইচডি আই’র কান্ট্রি ডিরেক্টর কামাল আহমদ মাছুম, সমাজসেবক মবশ্বির আলী, আজাদুর রহমান খান প্রমুখ।
সভা শেষে খান ফাউন্ডেশনসহ বিশ্বনাথের সকল প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত শেষে দেওকলস ইউনিয়নের নোয়াগাঁও, কান্দিগ্রাম, ধলিপাটলী, মাইজগ্রাম, কজাকাবাদ, মজনপুর, একাবাড়ি ও নয়া সৎপুর গ্রামের দুই শতাধিক মানুষের প্রত্যেককে ১০ কেজি চাউল, ৩কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন, ২কেজি আলু, ১কেজি লবণ এবং ৩০০গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া বিতরণ করা হয়।
আপনার মন্তব্য