গোলাপগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০২০ ২১:২৮

ঈদ উপলক্ষে গোলাপগঞ্জ পৌরসভার চাল বিতরণ

কোরবানির ঈদকে সামনে রেখে পৌর এলাকার অসহায়দের মধ্যে ৪৬ টন চাল বিতরণ করেছে গোলাপগঞ্জ পৌরসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিজিএফ'র আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ পরিবারের মধ্যে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) বিভিন্ন ওয়ার্ডের বিতরণ স্থান পরিদর্শন করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

তিনি বলেন, করোনা সংকটে মাঝেও এই ঈদে অসহায়দের মুখে হাঁসি ফুটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের উপহার চাল বিতরণের জন্য দিয়েছেন। আজকে পৌর সভার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার এই চাল পৌঁছে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত