২৮ জুলাই, ২০২০ ০১:৫২
গোলাপগঞ্জে নতুন আরও দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে ১টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১ জন পুরুষ ও বাঘা ইউনিয়নের ১ জন পুরুষ।
এদিকে নতুন ২ জনসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ২১০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৬ জন। মারা গেছেন ১০ জন।
আপনার মন্তব্য