২৯ জানুয়ারি, ২০১৫ ১৮:০৯
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপর মামলা দায়ের ও হত্যা, গুম ও গণগ্রেপ্তারের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। আগামী রবিবার সকাল-সন্ধ্যা সিলেট জেলা ও মহানগরীতে হরতাল পালিত হবে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট মহানগর ছাতদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে এ তথ্যা জানানো হয়েছে।
প্রসঙ্গত, একই দাবিতে আজ পুরো বিভাগে হরতাল পালন করছে বিএনপি।
আপনার মন্তব্য