৩০ জানুয়ারি, ২০১৫ ১৩:৪৬
হরতাল অবরোধ বন্ধে আইন করার পক্ষে মত দিয়ছেন অর্থমন্ত্রী । নগরীর মদন মোহন কলেজে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, "হরতাল এখন যেভাবে সহিংস হয়ে উঠেছে তা আইন করে বন্ধ করার
জন্য আমি একমত। তবে তা খুব শীঘ্রই হবে তা আশা করা যায় না। আর দেশের
বর্তমান অবস্থা থেকে দেশের উন্নয়নের কথা চিন্তা করে একমাত্র খালেদা জিয়াই
পারেন সহিংসতা থেকে বের হয়ে এসে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে । কিন্তু তিনি তা করবেন না , এটা সকলেরই জানা তিনি অপচেষ্টায় লিপ্ত আছেন ।"
হরতাল অবরোধের কারনে চলতি অর্থবছরে কাঙ্খিত ৭ সতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । এজন্য তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দায়ী করে বলেন, " তিনি দেশের উন্নয়ন কোন দিন চাননি বলেই আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন।"
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিলেটের মদন মোহন কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আপনার মন্তব্য