১১ নভেম্বর, ২০২০ ১৯:২২
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সিলেটের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম।
এরআগে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারে কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি ভাটেরা বাজার এলাকায় এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
উল্লেখ্য,গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘণ্টা বন্ধ ছিলো।
আপনার মন্তব্য