১১ নভেম্বর, ২০২০ ১৯:৫১
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি)-এর সিলেট অফিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের পুঁিজবাজারের বিনিয়োগকারীরা। বুধবার বিকেলে সিলেট নগরীর জেলরোড এলাকায় সিইসির কার্যালয়ের সামনে এ মামনবন্ধন করা হয়। মানববন্ধনে পুঁজিবাবাজারে বিভিন্ন অনিয়ম ও লুপাটের অভিযোগ এনে তা বন্ধের দাবি জানান বক্তারা।
মানববন্ধন চলাকালে সংক্ষপ্তি সভায় বক্তারা বলেন, মেট্রোসিটি, এমসিএসএল, জালালাবাদ সিকিউরিটিজ, ফার্স্ট লিড এবং আইএসসিএল সিকিউরিটিজ এর শেয়ার দুর্নীতির কারণে এসব প্রতিষ্ঠানের গ্রাহকরা সর্বস্ব খুইয়ে দিশেহারা অবস্থায় দিনযাপন করছেন। এ অবস্থায় বিনিয়োগকারীদের শেয়ার ফেরত দিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দীর্ঘসূত্রিতা করছে।
বক্তারা বলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর সিলেট কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে। এতে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন। এতে সিলেটের গ্রাহকদের অভিযোগ জানানোর কোনো জায়গা থাকবে না। ফলে তারা আরও ক্ষতিগ্রস্থ হবেন।
বক্তারা বলেন, শেয়ার মার্কেটের দূর্নীতি বন্ধে স্টক এক্সচেঞ্জগুলোকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা সিলেটে শেয়ার কেলেংকারীর হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে সিইসি’র সিলেট আঞ্চলিক কার্যায়লয় যথাস্থানে বহাল রাখার দাবি জানান।
মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ধনঞ্জয় চৌধুরী, মশিউল মামুন, সত্যজিত চক্রবর্তী প্রমুখ।
আপনার মন্তব্য