ছাতক প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২০ ২০:০৮

ছাতকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১নভেম্বর) বিকেলে র‌্যালি শেষে সুনু মিয়া চৌধুরী মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তরখুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ।

বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুহেল আহমেদ, আবু হানিফা সায়মন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক এইচএম আরজ আলী, যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন, আব্দুল মালিক, শহিদুল ইসলাম, লিমন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ প্রমুখ।

এসময় মঈনুল হক, মামুন আহমদ, পৌর যুবলীগ নেতা ইশতিয়াক রহমান তানভির, ফাবিল আহমদ, জসিম আহমদ, স্বপন চৌধুরী, রইছ আহমদ, রুমেল আহমদ, সৌদিআরব মক্কা যুবলীগের সভাপতি সাব্বির আহমদ, যুবলীগ নেতা মারুফ আহমদ, আসাদুর রহমান, রাজা মিয়া, আমিনুল হক, কয়েছ মিয়া, রঞ্জন নাথ নিশির, পাবেল আহমদ, জাহেদ চৌধুরী, আব্দুস সালাম, সুরেতাজ মিয়া, ইমরান হোসেন, শামীম আহমদ, আরশ আলী, কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ইউপি সদস্য কবির আহমদ, যুবলীগ নেতা আলী হোসেন, রনজিৎ, লাল মিয়া, রশিদ মিয়া, দেলোয়ার, হালিম উদ্দিন, শওকত আলী, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাদির, সাহেদ আলী, ফিরুজ আলী, রুমেল আহমদ, হোসাইন আহমদ, শিমুল আহমদ, সাব্বির আহমদ, জয়নাল আহমদ, সালেক আহমদ, সায়েস্তা হোসেন, সাজ্জাদুর রহমান, সুমেল মিয়াসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত