১১ নভেম্বর, ২০২০ ২২:৪২
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা যুবলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জায়ফরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু। সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ, স্বেচ্ছাসেবক লীগ জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সায়রুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, শাহাদাত হোসেন শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল মাহমুদ, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সানি পান্ডে, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন জেবলু, পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৌরভ দে সরকার, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সায়মন, যুগ্ম আহ্বায়ক কয়ছর আহমদ রুবেল।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আলী হোসেন ও গীতা পাঠ করেন যুবলীগ নেতা সানি পান্ডে।
আপনার মন্তব্য