নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৫ ২২:২৬

দেশ বাঁচাও দাবিতে সিলেটে মিছিল করল সিপিবি-বাসদ

মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ রুখে দাঁড়াও, রাজনৈতিকভাবে সংকটের সমাধান কর, জামায়াত-শিবির নিষিদ্ধ কর, জানমালের নিরাপত্তা দাও সর্বোপরি দেশ বাঁচাও এবং রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি-বাসদ।  কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

শহীদ মিনারের সামনে সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি জেলার সদস্য ডা. বিরেন্দ্র চন্দ্র দেব, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সিপিবি জেলার নেতা তুহিন কান্তি কর, গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, যুব ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক বি এইচ আবীর, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ্র, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সংসদের সভাপতি শীকান্ত শর্মা, ছাত্র ফ্রন্ট জেলার নেতা বদরুল আমীন প্রমুখ। 

বক্তারা বলেন, মহাজোট গদি দখলের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গণআন্দোলনের নামে গণনিযার্তন ও মানুষ পুরিয়ে মেরে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই জোট মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার দাবীতে সকল মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। 



প্রে/বি/জানুয়ারি ৩০, ২০১৫

আপনার মন্তব্য

আলোচিত