১৬ নভেম্বর, ২০২০ ২৩:৫৩
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের ২য় পর্যায়ের ভয়াবহতা রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে পৌর এলাকার ভানুগাছ বাজারে র্যালীর মাধ্যমে এ প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। পরে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ভানুগাছ বাজারের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় কমলগঞ্জ কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, গোলাম মুগ্নি মুহিত, মুসলিমা বেগম, শিউলি আক্তার শাপলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৌর এলাকার ক্রীড়া সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য