নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২০ ০০:১৮

চেঙ্গেরখাল নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, ৮ ব্যক্তিকে অর্থদণ্ড

প্রতীকী ছবি

সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর বড়খাল এলাকায় অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু তোলার দায়ে ৮ ব্যক্তিকে ৮০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল নয়টায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট মহানগর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। একইভাবে সোমবার বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী দুটি কার্গো ট্রলার নদী থেকে অপসারণ করা হয়। এ সময় বালু উত্তোলনের দায়ে ৮ ব্যক্তিকে ৮০ হাজার টাকা দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত