১৭ নভেম্বর, ২০২০ ০২:৪৩
হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশার চৌধুরী বাজারে সরকারী খাদ্য বান্ধবকর্মসূচির ৩হাজার ৮শ ৩০ কেজি চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশার চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে রুকু মিয়ার গুদাম ঘর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩হাজার ৮শত ৩০ কেজি চাল উদ্ধার করেন।
এ সময় রুকু মিয়াকে (৫৫) আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রুকু মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন।
আটককৃত রুকু মিয়া উপজেলার শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র।
আপনার মন্তব্য