তাহিরপুর প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২০ ২১:৩৪

তাহিরপুরে কৃষি উপকরণ বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৫ শত ৭৫ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্যে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আমিনুল ইসলাম, বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ। সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত